3:26 pm , December 17, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় নগরীর সদর রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। র্যালি শেষে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে গিয়ে নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ১০টায় সদর রোড থেকে পৃথক র্যালি বের করে জেলা দক্ষিণ বিএনপি। র্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক আবুল হোসেন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দীন আহমেদ সান্টু, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
