3:24 pm , December 17, 2025
পরিবর্তন ডেস্ক ॥ রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব মো. রফিজ উদ্দিন হাওলাদারের বড় ছেলে এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার বড় ভাই মো. খলিলুর রহমান (অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, তিনি বুধবার ভোর ৪ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বুধবার বাদ আছর শুক্তাগড় মাহমুদিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানায় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার জানাজায় ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল,জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহীম আল হাদী,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত,রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত কর্ণেল মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদারসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিতি ছিলো। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
