ঝালকাঠিতে ট্রলি গাড়ির ধাক্কায় নারী নিহত ঝালকাঠিতে ট্রলি গাড়ির ধাক্কায় নারী নিহত - ajkerparibartan.com
ঝালকাঠিতে ট্রলি গাড়ির ধাক্কায় নারী নিহত

3:41 pm , December 15, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ নলছিটিতে সড়ক দুর্ঘটনায় লিমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার লক্ষ্মনকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের রাজু মল্লিকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমা আক্তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে একটি সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT