সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

3:39 pm , December 15, 2025

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত

নিজস্ব প্রতিবেদক ॥ দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল করার দাবি এবং জ্বালানি অপরাধিদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।
সোমবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে কনজুমারস এসেসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
মানবন্ধনে বক্তারা নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন ২০০৩ এর মৌলিক সংস্কারের দাবি জানান।

আয়োজিত মানববন্ধনে বেলার বিভাগীয় সমন্বয়কারী নিঙ্কন বাইন সভাপতিত্ব বক্তব্য রাখেন, ক্যাবের সাংগঠনিক সম্পাদক ও উন্নয়ন কর্মী শুভঙ্কর চক্রবর্তী, এনজিও কর্মী
রনজিৎ দত্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT