কাল এ কে স্কুল মাঠে মাহফিল প্রধান অতিথি ফুরাফুরার পীর সাহেব কাল এ কে স্কুল মাঠে মাহফিল প্রধান অতিথি ফুরাফুরার পীর সাহেব - ajkerparibartan.com
কাল এ কে স্কুল মাঠে মাহফিল প্রধান অতিথি ফুরাফুরার পীর সাহেব

3:36 pm , December 15, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ফুরফুরা দরবার শরীফের পীর এর আগমন উপলক্ষে আগামীকাল ১৭ ডিসেম্বর এ কে স্কুল মাঠে ওয়াজ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি থাকবেন ফুরফুরা দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ ছিদ্দিকি। বিশেষ অতিথি থাকবেন ছারছিনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি রুহুল আমিন আফসারী, বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল মান্নান, বায়তুল মোকাররম মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো: শামসুল আলম, সাগরদী কামিল মাদ্রাসার প্রধান মুফতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মাওলানা মো: আব্দুল তাহের। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন জামে এবাদুল্লাহ মসজিদের পেশ ইমাম ও খতিব  আলহাজ্ব মাওলানা মির্জা নুরুর রহমান বেগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT