রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার - ajkerparibartan.com
রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

3:47 pm , December 14, 2025

রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের বাইপাস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত জুলফিকার আলী রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ আরও জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT