রাজাপুরে শিশু শিক্ষার্থীর নাক ফাটিয়ে দিলো শিক্ষক রাজাপুরে শিশু শিক্ষার্থীর নাক ফাটিয়ে দিলো শিক্ষক - ajkerparibartan.com
রাজাপুরে শিশু শিক্ষার্থীর নাক ফাটিয়ে দিলো শিক্ষক

3:53 pm , December 13, 2025

রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে পড়া না পারার কারণে হাসিব নামে এক শিক্ষক দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন করেছেন এমন অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে তার প্রাইভেট পড়ানোর কক্ষে এ ঘটনা ঞটে। আহত ছাত্রীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী আবুল কালাম আজাদের মেয়ে মিম আক্তার (দ্বিতীয় শ্রেণি) রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। আওরাবুনিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হাসিব এবং ওই মাদ্রাসা দ্বিতীয় শ্রেণির ছাত্রী মিম। ঘটনার স্থান হিসেবে জানানো হয়েছে, কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে ছাত্রীর নানাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, প্রাইভেট পড়তে গেলে পড়া না পারার কারণে অভিযুক্ত শিক্ষক হাসিব (জাহাঙ্গীরের ছেলে) ছাত্রীর কান ধরে টেবিলের সঙ্গে আঘাত করে। এতে মিম আক্তারের নাক ফেটে যায় এবং কানে জখম হয়। তার পরেও ক্যান্ত না হয়ে লাঠি এনে তাকে আরও মারধর করে পাষন্ড শিক্ষক হাসিব। পরে তাকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ছাত্রী মিম আক্তার ও তার বাবা আবুল কালাম আযাদ অভিযোগ করে বলেন, শিক্ষক অমানবিক আচরণ করেছেন এবং শারীরিকভাবে গুরুতর আঘাত করা হয়েছে। তারা দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT