চরকাউয়া খেয়াঘাট ইজারা দেয়ার চক্রান্ত  প্রতিহত করবে পূর্বাঞ্চলবাসী :রহমাতুল্লাহ চরকাউয়া খেয়াঘাট ইজারা দেয়ার চক্রান্ত  প্রতিহত করবে পূর্বাঞ্চলবাসী :রহমাতুল্লাহ - ajkerparibartan.com
চরকাউয়া খেয়াঘাট ইজারা দেয়ার চক্রান্ত  প্রতিহত করবে পূর্বাঞ্চলবাসী :রহমাতুল্লাহ

3:53 pm , December 13, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ চরকাউয়া খেয়াঘাট ইজারা দেওয়ার যে কোনো চক্রান্ত পূর্বাঞ্চলবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার বেলা ১১টায় বরিশাল লঞ্চঘাটের সামনে ‘আমরা বরিশাল সদর উপজেলা পূর্বাঞ্চলবাসী’-এর উদ্যোগে চরকাউয়া খেয়াঘাট ইজারা দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের নির্বিঘœ যাতায়াতকে পুঁজি করে হঠাৎ করে খেয়াঘাট ইজারা দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে নিজেদের পকেট ভারী করে লাভবান হওয়া। এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা জনদুর্ভোগ বাড়াবে এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্বা ইসরাইল প-িতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ,  চাঁদপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান,  চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মামুন সরদার গনি, চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা শাহাবুদ্দিন স্বপন ও সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মিয়া প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT