3:52 pm , December 13, 2025
রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার নূরনগর তুলাতলায় সৈয়দ ফজলুল করীম (রহ.) মাদ্রাসা কমপ্লেক্স ও আলমতাজ কারীমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা ময়দানে আয়োজিত এ মাহফিল শুক্রবার শুরু হয় এবং শনিবার (১৩ ডিসেম্বর) মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন কুয়াকাটার হুজুরখ্যাত হাফীজুর রহমান সিদ্দীক। তাঁর বয়ানকে ঘিরে মাহফিল এলাকাজুড়ে ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং মুসল্লিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। দ্বীনি দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি সমসাময়িক সামাজিক অবক্ষয়, নৈতিকতা ও আত্মশুদ্ধির বিষয়ে আলোকপাত করেন। দ্বিতীয় দিন বাদ এশায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা শহিদুল ইসলাম সিদ্দিকী।এছাড়া বয়ান করেন মুফতী ইমরান হুসাইন মুজাহিদী, ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খাঁন, মাওলানা মুফতী নূরুল্লাহ আশরাফী, হাফেজ মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা মাহফুজুর রহমান জিহাদীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।
মাহফিলে আমন্ত্রিত আলেমদের মধ্যে আরও ছিলেন মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওলানা মো. ফজলে আলী খান, মাওলানা জাহিদুল ইসলাম, ক্বারী তাওহিদুল ইসলাম তালুকদার, পরিচালক হাতে নাজায় মাহমুহিলপুর, মাওলানা বায়জিদ হক ফরাজী, মাওলানা মো. নূরুল হক, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা শিহাব বিন আনছারী, মাওলানা নেছার উদ্দিন, শিক্ষক সমন্বয়ক মাওলানা আল-আমিন রুম্মান গাজী প্রমুখ মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ্ব মুফতী আছাদুজ্জামান। আয়োজকরা জানান, দ্বীনি শিক্ষা ও আত্মশুদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কুয়াকাটার প্রখ্যাত আলেম হাফীজুর রহমান সিদ্দীক-এর বয়ান শোনার জন্য দূরদূরান্ত থেকে মুসল্লিদের সমাগম ঘটে।
