হাদির উপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ হাদির উপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ - ajkerparibartan.com
হাদির উপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

3:47 pm , December 13, 2025

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সকাল ১১ টায় বরিশাল টাউন হল প্রাঙ্গনে বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক মাওলানা হানযালা নোমানী, পৌর শাখার সদস্য সচিব আহমেদ ইমতিয়াজ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুস, ছাত্র জনতার পক্ষে সাথী আক্তার, বালী তাইফুর রহমান তুর্য প্রমুখ। এসময় বক্তরা শরীফ ওসমান হাদীর ওপর হামলায় জড়িত দোষীদের গ্রেফতারে অন্তবর্তী সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন। সমাবেশ শেষে শরীফ ওসমান হাদির সুস্থতায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT