3:45 pm , December 13, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
গতকাল শনিবার আছর নামাজ বাদ নগরীর টিটিসি কলেজ জামে মসজিদে বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার কাজী মনিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম আজদ (আবু হাওলাদার)। এসময় সংগঠনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ মুসুল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানে জেলা সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মনিরুল ইসলাম স্বপন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপোষহীন নেত্রী হিসেবে সকলের নিকট পরিচিত, তুমুল জনপ্রিয়তা নিয়ে একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী হবার একটাই কারন তার সরলতা ও আপোষহীনতা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি ঘোলাটে করার লক্ষ্যে একটি মহল পায়তারা চালাচ্ছে।
জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম আজদ (আবু হাওলাদার) বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চাই, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক।
