নগরীর কাউনিয়া হাউজিং এ অগ্নিকান্ড ২০ লাখ টাকার মালামাল ভস্মিভূত নগরীর কাউনিয়া হাউজিং এ অগ্নিকান্ড ২০ লাখ টাকার মালামাল ভস্মিভূত - ajkerparibartan.com
নগরীর কাউনিয়া হাউজিং এ অগ্নিকান্ড ২০ লাখ টাকার মালামাল ভস্মিভূত

3:53 pm , December 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। মধ্যরাতে সংগঠিত এ ঘটনার সময় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ব্যবসা প্রতিষ্ঠান দুটির ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান প্রতিষ্ঠান দুটির মালিক শামিম শরীফ ও শিরিন শরীফ। শামিম শরীফ জানান, হাউজিং এলাকায় তার ও তার স্ত্রীর নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান (দয়াল খাজা অটো রিকশা পার্টস ও দয়াল খাজা অটো টেম্পু পার্টস)। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পাশ^বর্তী লোকজনের সাহায্যে আগুন নিয়ন্ত্র আনার চেষ্টা করা হয়। কিন্তু দোকানে মোবিল এবং রিকশা ও অটোর পার্টস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নেভানোর সময় শামিম শরীফ ও তার স্ত্রী শিরিন শরীফ সহ ৪জন আহত হয়।  শামিম শরীফ দাবী করেন, দুটি দোকানে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ছিল। যা সম্পূর্ন পুড়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT