খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না -রহমাতুল্লাহ খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না -রহমাতুল্লাহ - ajkerparibartan.com
খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না -রহমাতুল্লাহ

3:53 pm , December 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার বাদ জুমা বরিশাল নগরীর ২৬নং ওয়ার্ড হরিণাফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় রহমাতুল্লাহ বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া আপোষহীন দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছেন। জনগণের দেওয়া ‘দেশনেত্রী’ উপাধি তার অবদান ও ত্যাগেরই স্বীকৃতি। আগামী নির্বাচনে জনগণ খালেদা জিয়ার দল ও প্রতীককে বিজয়ী করে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। কর্মসূচিতে মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা হামিদুর ইসলাম শানু আকনের আয়োজনে বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন
দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মন্টু খান, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক তারেক সোলায়মান, যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি আসিফ আল মামুন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহাত তালুকদার, আহত জুলাই যোদ্ধা রহমাতুল্লাহ সরদার সাব্বির,  জহির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমাদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT