3:51 pm , December 12, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গতকাল শুক্রবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর (৫) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ২৭ নং ওয়ার্ডের বারোইজ্যার হাট এলাকার বাজার জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। তিনি স্থানীয় জনগণের কাছে তাঁকে ধানের শীষে ভোট দিয়ে বরিশাল সদর (৫) আসনে তাকে নির্বাচিত করার জন্য দোয়া চান। প্রার্থী নিজে মহান আল্লাহর দরবারে হাত তোলেন যেন তিনি বরিশাল বাসির সেবায় নিজেকে সর্বোচ্চ আত্মনিয়োগ করতে পারেন। এরপর ২৭ নং ওয়ার্ডের বিএনপির সদস্য মোঃ কামরুল হোসেন এর ছোট ভাই এর মৃত্যু বার্ষিকীর দোয়ায় অংশ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, বিসিসির সাবেক দায়িত্ব প্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, রুস্তুম আলী মল্লিক প্রমুখ।
