বাবুগঞ্জে নিখোঁজের ১৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রীর বাবুগঞ্জে নিখোঁজের ১৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রীর - ajkerparibartan.com
বাবুগঞ্জে নিখোঁজের ১৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রীর

3:18 pm , December 12, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৭ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি অষ্টম শ্রেণি পড়ুয়া  স্কুলছাত্রী নুসরাত জাহান সামিয়ার (১৪)। পরিবার ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের মো. মজিবুর হাওলাদারের মেয়ে নুসরাত জাহান সামিয়া গত ২৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পরদিন নুসরাতের পরিবার বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। নিখোঁজ সামিয়া বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের দীর্ঘ সময় পার হলেও মেয়ের হদিস না পাওয়ায় তারা ভেঙে পড়েছেন।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. এহতেশামুল হক বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে নুসরাত জাহান সামিয়ার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নিখোঁজ সামিয়ার পরিবার তার সন্ধানদাতাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন। তার সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৮৩৭৭-৭১০৭৪ এবং ০১৭১৬৭৯০৩৬২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT