‘মানতা’ সম্প্রদায় কবরের জন্য চায় এক টুকরো জমি  ‘মানতা’ সম্প্রদায় কবরের জন্য চায় এক টুকরো জমি  - ajkerparibartan.com
‘মানতা’ সম্প্রদায় কবরের জন্য চায় এক টুকরো জমি 

4:02 pm , December 11, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ভূমিতে অধিকার নেই এমন জনগোষ্ঠীর নাম মানতা। এসব ভূমিহীন মৃত্যুর পর কবরের জন্য এক টুকরো জমি দাবি করেছে সরকারের কাছে। বরিশাল সদর উপজেলার হলরুমে অনুষ্ঠিত মানতা সম্প্রদায়ের জেলে নারীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ এর সাথে মতবিনিময়কালে এই দাবিগুলি জানান মানতা নেতৃবৃন্দ। চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সামিয়া আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা, রিপোর্ট একাত্তর ডটকমের হেড অফ করেসপন্ডেন্ট সাইদুর রহমান পান্থ, সাস’র নির্বাহী পরিচালক রাশেদ খান, সেইন্ট বাংলাদেশের উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী,  দৈনিক আজকের বার্তার নিবার্হী সম্পাদক কাজী রাব্বি, মাইটিভির ব্যুরো প্রধান পারভেজ রাসেল। স্বাগত বক্তব্য রাখেন এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মান্থা কমিউনিটি প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস। এ সময় জেলে নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃতি দাবী করেন। তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা, বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী জানান। তারা আরো বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই তারা বিকল্প পেশার দাবী জানিয়েছেন। সভায় আরো উপস্থিত ছিলেন চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির মোহম্মদ আলী জীবন, রিপোর্ট একাত্তর ডটকমের গৌরব কর্মকার, সামাজিক উন্নয়ন সংস্থা’র অ্যাডভোকেসি স্পেশালিস্ট মো: সাহফুর বকতিয়ার, চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড ফ্যাসিলেটেটর নিপা রাণী ও আসমানি পারভিন। জেলে নারীদের সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয় এই সভায়। নারী জেলেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহোযোগিতায় এবং দি ইউরোপিয়ান ইউনিয়ন’র অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট একাত্তর ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT