4:01 pm , December 11, 2025
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বহুল আলোচিত-সমালোচিত ও অসংখ্য বিতর্কের নায়ক আব্দুস সবুর খান ওরফে সবুর মেম্বরের দলীয় পদ স্থগিত করা হয়েছে।১১ নভেম্বর,বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা’র স্বাক্ষরিত দলীয় প্যাডে দলীয় শৃঙ্খলা ভংগ
ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সবুর খানের সাধারন সম্পাদকের এ পদ স্থগিত করা হয়।নানা অপকর্মের হোতা ও বানারীপাড়া সন্ধ্যা নদীর পশ্চিম জনপদে একের পর এক হিন্দু সহ বিভিন্ন জনের জমি জোড় পূর্বক দখল,অন্যায়ভাবে অপরের গাছ কেটে বিক্রি ও এলাকায় ত্রাস সৃষ্টি সহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার কারনে সবুর মেম্বরকে ইতিপূর্বে উপজেলা বিএনপির পক্ষ থেকে কারন দর্শানো নোটিশ দেয়া হলে তিনি এ কারনে লিখিতভাবে ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ওই সময় তাকে প্রাথমিকভাবে সংশোধনের সুযোগ দেয় উপজেলা বিএনপি।কিন্তু বারংবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সুনির্দিষ্টভাবে অনৈতিক কর্মকা-ে লিপ্ত থাকার অভিযোগ থাকায় এবার তার দলীয় পদ স্থগিত করা হয়।
