3:09 pm , December 11, 2025
নেছারাবাদ সংবাদদাতা ॥ নেছারাবাদে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে নেছারাবাদ থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান। সঞ্চালনা করেন থানার এসআই মো: নাসির হোসেন।
সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (তদন্ত) রাধেশ্যাম সরকার, সাংবাদিক গোলাম মোস্তফা, আতিকুল ইসলাম লিটু, গোলাম আজম আসলাম, সবার আগে বলদিয়া’ টিমের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান। ওসি মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, “আপনাদের সহযোগিতা নিয়েই স্বরূপকাঠি থেকে মাদক নির্মূল করা হবে। যেখানে অন্যায় দেখা যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
