কাউখালীর ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা কাউখালীর ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
কাউখালীর ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

3:08 pm , December 11, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ বাজারের  বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে। জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর দক্ষিণ বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারকে  ২ হাজার টাকা, সোহান মেডিকেল হলকে ২ হাজার টাকা,রাজিব স্টোরকে ১ হাজার ৫শ টাকা ও সোহান ব্রাদার্সকে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT