3:55 pm , December 10, 2025
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার পর মৃত্যুবরণ করা এক ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ভা-ারিয়া ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় ভা-ারিয়া ওয়ালটন প্লাজায় এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের দিনমজুর মৃত দুলাল হাওলাদার গত ১ ডিসেম্বর মৃত্যু বরণ করেন। তিনি মৃত্যুর কিছুদিন আগে ওয়ালটন প্লাজা ভা-ারিয়া শোরুম থেকে কিস্তিতে একটি মোবাইল ফোন ক্রয় করেন। পরবর্তীতে হঠাৎ অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়। ওয়ালটন গ্রুপের ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কর্মসূচির’ আওতায়, মৃত দুলাল হাওলাদারের স্ত্রী জাহানারা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক লিঃ পিএলসি’র ডিভিশনার ক্রেডিট ম্যানেজার মোঃ শাহানুর আলম, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আরাফাত হোসেন, ভা-ারিয়া শাখা ব্যাবস্থাপক মোঃ স¤্রাট খান, ইউপি সদস্য মোঃ মানিক হাওলাদার প্রমূখ।
ওয়ালটন প্লাজার কর্তৃপক্ষ জানান, “আমরা শুধু পণ্য বিক্রি করি না, গ্রাহকের পাশে থাকার চেষ্টা করি। দুলাল ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার পরিবারের পাশে থাকতে পেরে গর্বিত।”
