কাউখালীতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা কাউখালীতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা - ajkerparibartan.com
কাউখালীতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা

3:53 pm , December 10, 2025

কাউখালী প্রতিবেদক ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে ৫ নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এসআই দীপক বালা, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। এ সময় সনদপ্রাপ্ত নারীরা তাদের জীবনের গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। আলোচনা শেষে ৫টি ক্যাটাগরিতে ৫জন নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সনদপ্রাপ্ত নারীরা হলেন-সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ইউপি সদস্য আকলিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন শামীমা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী খাদিজা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নিলুফা ইয়াসমিন ও সফল জননী সাজেদা খানম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT