নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নগরীতে আলোক প্রজ¦লন নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নগরীতে আলোক প্রজ¦লন - ajkerparibartan.com
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নগরীতে আলোক প্রজ¦লন

3:19 pm , December 9, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কর্মসুচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে  সমাবেশ-মানববন্ধন ও আলোক প্রজ্বলন করা হয়।
সম্মিলিত বেগম রোকেয়া দিবস উদযাপন পর্ষদ বরিশাল এর আয়োজনে উক্ত অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর শাহ সাজেদা।
বিকেল ৪টায় অনুষ্ঠিত সমাবেশ, আলোচনা সভা শেষে সন্ধ্যায় মহিয়সী নারী বেগম রোকেয়ার প্রতি স্মরণে শ্রদ্ধা নিবেদন করে আলোক প্রজ্বলন করেন বরিশাল’র সুশীল সমাজ, বেসরকারী উন্নয়ন সংস্থা ও সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
উন্নয়ন সংগঠক ঝুমু কর্মকার এর উপস্থাপনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন) এর  সভাপতি উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, বাংলাদেশ মহিলা পরিষদের  জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীন নারী নেত্রী পুষ্প চক্রবর্তী, অধ্যাপিকা টুনু রাণী কর্মকার, উন্নয়ন সংগঠক ম্যাপ’র নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, উন্নয়ন সংগঠন এসইউভি ও এর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, শিক্ষাবিদ পাপিয়া জেসমিন, উন্নয়ন সংগঠন আভাস এর প্রতিনিধি রাজিয়া সুলতানা, নাগরিক উদ্যোগ’র প্রতিনিধি সুপ্রিয় দত্ত সহ  প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT