পুলিশ কনস্টেবলের হামলায় সাংবাদিক ফিরোজ মোস্তফা গুরুতর আহত পুলিশ কনস্টেবলের হামলায় সাংবাদিক ফিরোজ মোস্তফা গুরুতর আহত - ajkerparibartan.com
পুলিশ কনস্টেবলের হামলায় সাংবাদিক ফিরোজ মোস্তফা গুরুতর আহত

3:11 pm , December 9, 2025

হামলাকারী আমানতগঞ্জ ফাঁড়ির কনস্টেবল নাবিদ আনজুম ক্লোজ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এশিয়ান টেলিভিশনের সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় বরিশাল নগরীর আমানতগঞ্জ ফাঁড়ির কর্মরত কনস্টেবল নাবিদ আনজুম সম্পৃক্ত থাকায় তাকে ক্লোজ করা হয়েছে।
আহত সাংবাদিক ফিরোজ মোস্তফা জানান, সোমবার রাত ৮টার দিকে নগরীর গোড়া চাঁদ দাস রোডে এশিয়ান টিভির অফিসে জোর করে প্রবেশ করে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নাবিদ আঞ্জুম। এসময় ফিরোজ মোস্তফাকে অতর্কিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। আহত ফিরোজের সাথে কনস্টেবল নাবিদ আঞ্জুমের আগে থেকেই পরিচয় ছিল এবং তার অফিসে যাতায়াত ছিলো। এই সূত্র ধরে তার অফিসে মাদক সেবনের সুযোগ না পেয়ে এই হামলার ঘটনা ঘটায়। ঘটনার পরপরই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো মুরাদ আহমেদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফিরদাউস সোহাগ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অতিদ্রুত হামলাকারি পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন। এদিকে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার জানিয়েছে, সাংবাদিকের উপর হামলার ঘটনায় উক্ত কনস্টেবল নাবিদ আনজুমকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় বরিশালের সাংবাদিক ও পুলিশের সাথে ভুল বোঝাবুঝি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। সাংবাদিক ফিরোজ মোস্তফার উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT