ভান্ডারিয়ায় পৈত্রিক সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ ভান্ডারিয়ায় পৈত্রিক সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় পৈত্রিক সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ

2:58 pm , December 9, 2025

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া উপজেলার ৬ নম্বর নদমুল্লা ইউনিয়নে পৈত্রিক সম্পত্তির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী মো: আবু ছালে মিলু জানান, আমি আমার বাবা  মৃত আব্দুল খালেক হাওলাদারের পৈত্রিক সূত্রে ৪৮ শতাংশ জমির ওপর একটি বাগান বাড়ি করি। আমি বর্তমানে পরিবার নিয়ে খুলনা থাকি। আমার অনুপস্থিতিতে সুযোগ নিয়ে পাশের বাড়ির আপন ফুপাতো ভাই কামাল পাশা ১ ডিসেম্বর ছুটিতে বাড়ি এসে তার নেতৃত্বে তার স্ত্রী নুপুর বেগম, পলাশ, এনাম, রুবেল আমার বাগানে থাকা ১২ টি বড় গাছ কেটে ফেলে। গাছগুলোর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। কৃষক আব্দুর রহামান বলেন, “ওইদিন আমি নিজের ক্ষেতে কাজ করছিলাম। তখন দেখেছি কামাল পাশা, তার ছেলে ও স্ত্রী মিলে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই জমি মূল মালিক মৃত খালেক হাওলাদার। এখন তার ছেলেরা ভোগদখল করছে। কামাল পাশার বড় ভাই শাহে আলম হাওলাদার মিন্টু বলেন, কামাল পাশা আমার ছোট ভাই। এই বাগানের মূল মালিক খালেক আমার মামা। তার ছেলে আবু ছালে মিলুর এটা পৈত্রিক সম্পত্তি। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন জানান, এই বাগান বাড়ির মালিক  খালেক হাওলার। এখন তার ছেলে আবু ছালে মিলু পৈত্রিক সুত্রে ভোগদখল করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT