2:56 pm , December 9, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা এর সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রফেসর মো: সিরাজুল ইসলাম এর নেতৃত্বে নেতৃবৃন্দ ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক কাওছার হোসেন, মাধবপাশা ইউনিয়ন গণঅধিকার পরিষদের রাসেল তালুকদার, সাধারণ সম্পাদক মনির হোসেন, চাঁদপাশা ইউনিয়ন গণ]অধিকার পরিষদের সভাপতি মিলন শিকদার, দেহেরগতি ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি সুমন আকন, কেদারপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুস সালাম হাওলাদার।
