খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ কড়াপুরে দোয়া মোনাজাত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ কড়াপুরে দোয়া মোনাজাত - ajkerparibartan.com
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ কড়াপুরে দোয়া মোনাজাত

3:15 pm , December 8, 2025

সদর উপজেলা বিএনপির উদ্যোগে

নিজস্ব প্রতিবেদক ॥ বেগম খালেদা জিয়ার শারীরিক রোগমুক্তি কামনায় আজ মঙ্গলবার আসর নামাজ বাদ রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। দোয়া ও মোনাজাতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর (৫) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড আবুল কালাম শাহিন। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া ও মোনাজাতে বরিশাল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতির জন্য আহ্বান জানান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT