2:51 pm , December 8, 2025
রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ড. ফয়জুল হকের নেতৃত্বে নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজাপুর মডেল মসজিদ এর সামনে থেকে নেতাকর্মীরা বিশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে এসে পথসভায় মিলিত হয়। সভায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াত মনোনিত প্রার্থী ড. ফয়জুল হক বলেন, এদেশে আর দিনের ভোট রাতে হতে দেয়া যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান রাজাপুর-কাঠালিয়ায় হবে না। আগামী দিনে জামায়াতের নেতৃত্বে এ দেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এদেশের প্রধানমন্ত্রী হবেন জামাতের আমির ডা. শফিকুর রহমান। এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ফরিদুল হক ও রাজাপুর উপজেলা জামায়াতের সভাপতি কবির হোসেন। মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ড. ফয়জুল হক বলেন, স্পষ্ট করে বলতে চাই আগামী দিনে দেশ প্রেমিক জামায়াতে ইসলামের নেতৃত্বে রাজনৈতিক দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। রাজাপুর-কাঠালিয়া থেকে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীর বিজয় হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে। আপনাদের ভালবাসা ও আল্লাহর রহমত কামনা করছি।
