3:48 pm , December 6, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ গণসংহতি আন্দোলনের নির্বাচনী প্রতীক মাথাল সাধারণ মানুষের মধ্যে পরিচিত করতে বরিশালে মিছিল হয়েছে। শনিবার বেলা ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউনহলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল করে গণসংহতি আন্দোলন জেলা কমিটি। গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক ও বরিশাল সদর-৫ আসনে দলীয় প্রার্থী দেওয়ান আব্দুর রশিদ নিলু মিছিলে অংশ নেন। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী নির্বাচন কমিশন থেকে তারা নির্বাচনী প্রতীক হিসেবে মাথাল পায়। তাদের প্রতীক পরিচিত করতে তারা শহরে মিছিলের আয়োজন করেছে। মিছিলটি সদর রোড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
