মেহেন্দীগঞ্জে জমি বিরোধের জেরধরে ব্যবসায়ীর ওপর হামলা ॥ আহত-২ মেহেন্দীগঞ্জে জমি বিরোধের জেরধরে ব্যবসায়ীর ওপর হামলা ॥ আহত-২ - ajkerparibartan.com
মেহেন্দীগঞ্জে জমি বিরোধের জেরধরে ব্যবসায়ীর ওপর হামলা ॥ আহত-২

3:46 pm , December 6, 2025

মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দীগঞ্জের কাজিরহাটে জমি বিরোধের জেরধরে ব্যবসায়ীর ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের চরমাধবরায় গ্রামের বউবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী দুলাল সিকদার চরমাধবরায় গ্রামের মৃত হাসেম আলী সিকদারের ছেলে। তিনি ঢাকায় গাড়ীর ব্যবসা করেন। জমি বিরোধের জেরে একই গ্রামের বেল্লাল চৌকিদারের ছেলে মিজান চৌকিদার ও তার লোকজন তার ওপর হামলা করে বলে অভিযোগ করেন তিনি। এঘটনায় দুলাল সিকদারের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে কাজিরহাট থানায় মামলা করেছেন।
আহত দুলাল সিকদার স্ত্রী বিউটি বেগম জানান, চরমাধবরায় মৌজায় একটি জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিছুদিন আগে মিজান চৌকিদার ও তার লোকজন ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা করেন। এতে দুলাল সিকদার ও তার লোকজন বাঁধা দেন। গতকাল শনিবার পৌনে ৯টার দিকে দুলাল সিকদার বিষয়টি নিয়ে মিজান চৌকিদারের কাছে জানতে চান এবং জমির কাগজপত্র দেখতে চান। এতে মিজান চৌকিদার ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে দুলাল সিকদারের ওপর হামলা করে তাকে মারাত্মক আহত করেন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে সজিব নামের এক পথচারী আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুলাল সিকদারকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় বিউটি বেগম বাদী হয়ে শনিবার বিকেলে মিজান চৌকিদারসহ ৮জনকে আসামি করে কাজিরহাট থানায় মামলা করেন।
এব্যাপারে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় ৮জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT