3:44 pm , December 6, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর দপ্তরখানা এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি দোকান পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। এতে সেখানে থাকা চারটি টিনের দোকান পুড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
