খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুলাই যোদ্ধা পরিষদের দোয়া খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুলাই যোদ্ধা পরিষদের দোয়া - ajkerparibartan.com
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুলাই যোদ্ধা পরিষদের দোয়া

3:43 pm , December 6, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীরাও এখন খালেদা জিয়ার প্রশংসা করতে বাধ্য হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীরা ভোটারদের মন জিতে নিতে পারবে না।
শনিবার সকাল ১১টায় বরিশাল সদর রোডস্থ নিজস্ব কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় ‘বরিশাল জুলাই যোদ্ধা পরিষদের’ আয়োজিত দোয়া ও মিলাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী নন-তিনি সততা, দেশপ্রেম, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কোন আপোষ করেননি। খালেদা জিয়ার রাজনৈতিক শত্রুরাও তাকে আপোষহীন নেত্রী হিসেবে শ্রদ্ধা করে।
অনুষ্ঠানটি বরিশাল জুলাই যোদ্ধা পরিষদের আহ্বায়ক মো. রহমাতুল্লাহ সরদার সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ইলিয়াসের ভাই আবির, শহীদ ফয়সাল আহম্মেদের পিতা জাকির হোসেন, শহীদ আব্দুল্লাহ আল আবিরের পিতা।  জুলাই যোদ্ধা পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন-ডা: সাঈদ, মুহাম্মাদ জহির। আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মো. তারিক সুলায়মান,
মহানগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব মো. নাজমুস সাকিব, মহানগর বিএনপি নেতা মো. নুরুল মোমেন কোটন,  কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হেসেন,  চরমোনাই ইউনিয়ন বিএনপি নেতা মো. মোসলেম উদ্দিন, আহত জুলাই যোদ্ধা মো. শানু আকন, মো. জহির হোসেন,  মিলন সরদার, মো. গোলাম রাব্বি, নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT