বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন - ajkerparibartan.com
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন

3:42 pm , December 6, 2025

মোশাররফ সভাপতি-শান্ত সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে ২টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মো. মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, ভোট গণনা ২টায় শুরু হয় এবং আড়াইটার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছে ৮৬ ভোট। সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত পেয়েছে ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইত্তেসাফ আর রাফি ১০৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান পেয়েছে ১৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পেয়েছে ৭১ ভোট।
ছাত্রদল সদস্য রবিউল ইসলাম বলেন, আমরা সকলে চাই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। আজকে গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠিত হয়েছে। আমরা এতে খুশি। আগামীতেও গণতান্ত্রিকভাবে কমিটি গঠিত হবে বলে আশা করছি।
নবগঠিত কমিটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, গণতান্ত্রিকভাবে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে থেকে সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই।
নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. রেজা শরীফ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মধ্যদিয়ে কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বে যারা আসছে আশা করবো তারা সুন্দরভাবে শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন, “আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT