পিরোজপুরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার পিরোজপুরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার - ajkerparibartan.com
পিরোজপুরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

3:44 pm , December 5, 2025

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের ইন্দুরকানি থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২)কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‌্যাব-৮ ও র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের সমন্বিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, ২৭ অক্টোবর রাতে ইন্দুরকানি উপজেলার ৪ নম্বর ইন্দুরকানি ইউনিয়নের চড়াখালী গ্রামের একটি বসতঘরে প্রবেশ করে শুভ জোমাদ্দার এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণ করে।ভিকটিম ও তাঁর সন্তানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা করেন। গ্রেফতারের পর শুভ জোমাদ্দারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT