খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া - ajkerparibartan.com
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া

3:41 pm , December 5, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল মহানগরের প্রত্যেক মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর আয়োজন করেন। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার দুপুরে সদর রোড টাউনহলের সামনে দোয়া-মোনাজাতের আয়োজন করে মহানগর বিএনপি। সংগঠনের আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো: আল আমিন, জসিম উদ্দীন সাজ্জাদ হোসেন, মহিলাদল নেত্রী শামীমা আকবর, মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মো: আনোয়ার সহ অন্যান্যরা। এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। বরিশালের জেলা ও উপজেলায় একই কর্মসূচি পালিত হয়েছে। এদিকে নগরীর চাঁদমারী জামে মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরুর উদ্যোগে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। কাউনিয়া ব্রাঞ্চরোড জামে মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT