খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাকেরগঞ্জে দোয়া-মোনাজাত খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাকেরগঞ্জে দোয়া-মোনাজাত - ajkerparibartan.com
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাকেরগঞ্জে দোয়া-মোনাজাত

3:10 pm , December 5, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার দেশের প্রতিটি মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। তারই ধারাবাহিকতায় বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত ও মন্দিরে প্রার্থনার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
জুমার নামাজ শেষে কলসকাঠি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক আল আমিন মোল্লার তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলে কলসকাঠী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও মুসল্লিরা অংশ নেয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT