3:09 pm , December 5, 2025
খবর বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ এর মহাসমাবেশ।
সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত এই বৃহত্তর জোট দীর্ঘদিনের বৈষম্য দূর করে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদ নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি জেহিরুল ইসলাম জাফর। তিনি বলেন ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে কমপক্ষে ৩৫,০০০ টাকা স্কেলসহ নতুন পে-স্কেলের গেজেট আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ারেছ আলী, মুখ্য সমন্বয়ক, দাবি আদায় ঐক্য পরিষদ। স্বাগত বক্তব্য রাখেন মাহমুদুল হাসান, সমন্বয়ক, দাবি আদায় ঐক্য পরিষদ।
