বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাগল ছদকা বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাগল ছদকা - ajkerparibartan.com
বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাগল ছদকা

3:09 pm , December 5, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই করা হয়েছে।
রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদারের উদ্যোগে শুক্রবার সকালে মীরগঞ্জ এলাকার লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এর এতিম শিক্ষার্থীদের মাঝে ছাগলের মাংস বিতরণ করা হয়।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময়  উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, বিএনপি নেতা মোহাম্মদ সেলিম হাজী, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদৌস হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT