3:08 pm , December 5, 2025
নেছারাবাদে দৃষ্টান্ত স্থাপন করলো ‘সবার আগে বলদিয়া’ সংগঠন
নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদ উপজেলায় সমাজিক উন্নয়ন কাজে দৃষ্টান্ত স্থাপন করেছে “সবার আগে বলদিয়া” টিম। বলদিয়া ইউনিয়নের বিভিন্ন অবহেলিত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৫০টির বেশি কাঠের পুল নির্মাণ করে তারা যেন উন্নয়ন কর্মকা-ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছে।
শুক্রবার ইউনিয়নের বিভিন্ন স্থানে আরও ৭টি নতুন পুল নির্মাণ ও কয়েকটি পুল মেরামতের কাজ সম্পন্ন করেন টিমের সদস্যরা। এর আগে তারা ৪৭টি পুল নির্মাণ করেছিলেন। টিমের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, আগামী শুক্রবার তারা প্রায় ৮০০ মিটার দীর্ঘ একটি মাটির রাস্তা নির্মাণের কাজ শেষ করবেন। এদিন “সবার আগে বলদিয়া” টিমের চলমান কাজ পরিদর্শন করেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত। এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই কৃতিত্ব আমার নয়, বলদিয়ার জাতীয়তাবাদী শক্তির। তারা প্রথমে নিজস্ব অর্থায়নে পুলের কাজের প্রস্তাব দিলে আমি উৎসাহিত করি। সরকারের বরাদ্দের অপেক্ষায় বসে থাকলে উন্নয়ন হবে না। অতীত সরকারের এমপি বরাদ্দ লুট করেছে, কাজ করেনি। তাই এলাকার মানুষ নিজেরাই উদ্যোগ নিয়েছে, এটি অত্যন্ত প্রশংসনীয়।
“সবার আগে বলদিয়া” টিমের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের চেতনাকে ধারণ করে আমরা ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছি। আজকের ৭টি নতুন পুলসহ ইতোমধ্যে ৫০টির বেশি পুল, রাস্তা ও কালভার্ট নির্মাণ ও সংস্কার সম্পন্ন হয়েছে।”
টিমের সভাপতি মাসুদ পারভেজ বলেন, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে নির্বিঘেœ চলাচলের জন্য আরও কমপক্ষে ১০০টি কাঠের পুল নির্মাণ জরুরি।
