3:05 pm , December 4, 2025
নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদের শিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলো ‘আইডিয়াল ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকায় মানসম্মত শিক্ষার নতুন দিগন্ত উম্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ উসমান গনি, বাগেরহাটের শফিকুল ইসলাম ফরিদ, সাবেক মেয়র ও স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজি কামাল, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম লিটু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, “সরকার শিক্ষাকে বাধ্যতামূলক করতে বিভিন্ন উদ্যোগ নিলেও উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষার ঘাটতি ছিলো। সেই প্রয়োজন থেকেই আইডিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।”
নলছিটি প্রতিবেদক ॥ নলছিটি উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন এর ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে পুনরায় স্ব-পদে বহাল করায় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পলাশ সজ্জনকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় যুবদল বরাবর আবেদন জানালে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেন। দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
পলাশ দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই মুহূর্তে আমাদের দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন গুরুতর অসুস্থ। তাই সবাই তার জন্য বেশি বেশি দোয়া করুন। আমি নেতাকর্মীদের অনুরোধ করছি এ সিদ্ধান্তকে কেন্দ্র করে যেনো কেউ কোনো ধরনের আনন্দ-উল্লাসে না মেতে ওঠেন।
