নেছারাবাদে প্রাথমিক এর শিক্ষক ও অভিভাবকের মধ্যে ধাক্কাধাক্কি নেছারাবাদে প্রাথমিক এর শিক্ষক ও অভিভাবকের মধ্যে ধাক্কাধাক্কি - ajkerparibartan.com
নেছারাবাদে প্রাথমিক এর শিক্ষক ও অভিভাবকের মধ্যে ধাক্কাধাক্কি

3:04 pm , December 4, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদে সহকারী শিক্ষক ও এক অভিভাবকের মধ্যে দুই দফায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি ঘিরে স্থানীয় শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সারাদেশে চলমান কর্মবিরতির অংশ হিসেবে নেছারাবাদ উপজেলার সহকারী শিক্ষকরা পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকেন। ২ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষক না থাকায় পরীক্ষা পরিচালনা করেন প্রধান শিক্ষক ও বিদ্যালয় কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার ১৬৯টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক একযোগে উপজেলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিলে কয়েকজন অভিভাবক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ সময় অভিভাবক মো. রুহুল আমীন ও সহকারী শিক্ষক আদনান হোসাইনের মধ্যে প্রথমে বাকবিত-া এবং পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
শিক্ষক আদনান হোসনাইন বলেন, “আমরা কোনো বাধা দেইনি। নিরাপত্তার জন্য শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদে অবস্থান করছিলাম। এমন সময় রুহুল আমীন এসে শিক্ষিকাদের গালিগালাজ করে। আমি প্রতিবাদ করতেই তিনি আমার ওপর অতর্কিত হামলা চালান।”
অভিভাবক মো. রুহুল আমীন দাবি করেন,“পরীক্ষার সময় শিক্ষকরা স্কুল ফেলে আন্দোলনে অংশ নিয়েছেন তাতে বাচ্চাদের ক্ষতি হচ্ছে।  বিষয়টি জানতে চাইলে শিক্ষক আদনান হোসেন আমার ওপর চড়াও হয়।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বলেন, “ঘটনাটি শুনেছি। বিষয়টি দু:খজনক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT