2:58 pm , December 3, 2025
ভা-ারিয়া প্রতিবেদক ॥ বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভা-ারিয়া উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধর্মপ্রাণ মুসুল্লীদের নিয়ে গতকাল বুধববার বাদ মাগরিব বায়তুল আমান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও উপজেলা বিএনপি’র সভাপতি আহম্মদ সোহেল মঞ্জুর সুমন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপি’র সদস্য সচিব মাসুদ রানা পলাশ,যুগ্ম আহবায়ক ওয়াশিদ মন্নান উৎপল, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, রুহুল আমিন মুন্সী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আরিফ হাসান, পৌর স্বেচ্ছাসেবক আহবায়ক মো. মারুফ তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ঈমান আলী ফরাজী, সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, উপজেলা যুব দলের সাবেক সদস্য সচিব মো. শামীম হাওলাদার প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব।
