জিলা ও সদর গার্লস স্কুলের শিক্ষকদের আচরণ প্রশ্নবিদ্ধ! জিলা ও সদর গার্লস স্কুলের শিক্ষকদের আচরণ প্রশ্নবিদ্ধ! - ajkerparibartan.com
জিলা ও সদর গার্লস স্কুলের শিক্ষকদের আচরণ প্রশ্নবিদ্ধ!

3:30 pm , December 2, 2025

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের জিলা ও সদর গার্লস স্কুলের শিক্ষকরা পরীক্ষা না নিয়ে ধর্মঘট করাটাকে ভালোভাবে মেনে নেননি অভিভাবকরা। এই দুই স্কুলে প্রায় ২২শ শিক্ষার্থি রয়েছে। দুই শিফটে পরিচালিত দুইস্কুলে সর্বমোট ৯৩ জন শিক্ষক রয়েছেন।
অভিভাবকদের বক্তব্য- শিক্ষক ছাত্র-ছাত্রীদের তাদের কাছে কোচিং করতে বাধ্য করেন। এসব কোচিং এর একট ভাগ  প্রধান শিক্ষককেও দিয়ে হয়।  এমনকি গতকাল ধর্মঘটের ডাক দিয়ে এরা কোচিং চালিয়ে গেছেন। এ অবস্থায় বছরের শেশে কোমলমতি শিশুদের বার্ষিক পরীক্ষাকে জিম্মি করে তাদের অন্তত ধর্মঘটের নামে বিলাসিতা মানায় না। জেলা প্রশাসন যখন গতকাল পরীক্ষা নেয়ার কথা বলেন তখন জিলাস্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বে একদল শিক্ষক কিছু ছাত্রদের নম্বর বেশি দেয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষকদের সমর্থনে মাঠে নামায় এবং পরীক্ষা বর্জন করায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT