এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান - ajkerparibartan.com
এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

4:01 pm , December 1, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা অর্থদ- আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ৩টার দিকে এনএসআই বরিশালের অতিরিক্ত পরিচালকের নির্দেশনায় এবং জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অশ্বিনী কুমার টাউনহলের বিপরীতে অবস্থিত মেট্রো প্লাস ডায়াগনস্টিক সেন্টার এর কোনো বৈধ সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান। একই অভিযানে বিবির পুকুর পাড় এলাকায় অবস্থিত কীর্তনখোলা ডায়াগনস্টিক সেন্টার এর অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ সনদ থাকার অভিযোগে ৪০ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের কাছ থেকে পুনরায় এমন অনিয়ম না করার মুচলেকা গ্রহণ করা হয়। অভিযানে বরিশাল জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. শওকত হোসেন উপস্থিত থেকে বিভিন্ন অনিয়ম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT