3:40 pm , December 1, 2025
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হতদরিদ্র রমেশ চন্দ্র। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। চরাদি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুলহাসের মাধ্যমে অস্বচ্ছ পরিবারটির কথা জানতে পারেন বাকেরগঞ্জের ইউএনও।
সোমবার সকালে রমেশ চন্দ্রের বাড়িতে আসেন ইউএনও রুমানা আফরোজ।
এ সময় অসহায় পরিবারটিকে ইউএনও উপহার হিসেবে একটি ঘর উপহার দেন ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং কম্বল প্রদান করেন। রমেশ চন্দ্র দম্পতির হাতে ”স্বপ্নকুঞ্জ’’ গৃহের চাবি হস্তান্তর করেন। নতুন ঘর পেয়ে অসহায় এই পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে উঠেছে।
রমেশ চন্দ্র বলেন, ইউএনও মহোদয়ের কাছে আমরা চির কৃতজ্ঞ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ‘মানবিক বিবেচনায় আমরা দ্রুত এই পরিবারের জন্য একটি গৃহ উপহার দিয়েছি। বাকেরগঞ্জের যেকোনো এলাকায় এমন অসহায় মানুষ থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবো।এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, চরাদি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির হাওলাদার, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুলহাস।
