4:26 pm , November 30, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গতকাল রোববার বরিশালে বিএনপি ও এ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর টাউনহলের সামনে দোয়া-মোনাজাতের আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। বক্তব্য রাখেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীন, সদর উপজেলার আহবায়ক আলহাজ¦ নুরুল আমিনসহ আরো অনেকে। এদিকে সকালে একইস্থানে দোয়া-মিলাদের আয়োজন করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
