আজ থেকে বরিশালে নতুন চারটি আদালতের কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বরিশালে নতুন চারটি আদালতের কার্যক্রম শুরু হচ্ছে - ajkerparibartan.com
আজ থেকে বরিশালে নতুন চারটি আদালতের কার্যক্রম শুরু হচ্ছে

3:18 pm , November 29, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥ আজ রোববার থেকে বরিশালে নতুন চারটি আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। এই আদালতের চারজন বিচারক আজ থেকে তাদের কার্যক্রম শুরু করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর মো: শহিদুল হক। তিনি জানান, আজ থেকে বরিশালের নতুন চারটি আদালত তাদের কাজকর্ম শুরু করবে। আদালতগুলো হল-বরিশাল মহানগর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। এই আদালতের বিচারক হচ্ছেন জেলা ও দায়রা জজ মো:মাসুদুর রহমান। বরিশাল জেলা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আশরাফ উদ্দিন। বরিশাল পারিবার আপিল আদালতের বিচারক রাফিয়া ইসলাম। ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল-আমিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT