কাউখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কাউখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া - ajkerparibartan.com
কাউখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

3:45 pm , November 28, 2025

কাউখালী প্রতিবেদক ॥ শুক্রবার বেলা এগারোটায় ওলামা দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নবনির্বাচিত কাউখালী উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জুবায়ের হোসেন, সদস্য সচিব হাফেজ মাওলানা বনি আমিন, মাওলানা আবু বক্কর। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা ইবাদত হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT