রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদপত্র হকার্স ইউনিয়নের শুভেচ্ছা রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদপত্র হকার্স ইউনিয়নের শুভেচ্ছা - ajkerparibartan.com
রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদপত্র হকার্স ইউনিয়নের শুভেচ্ছা

3:45 pm , November 28, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির বরিশাল ব্যুরো চিফ ও ‘নিউজ এডিটরস কাউন্সিল’, বরিশালের সভাপতি হাসিবুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে সংবাদপত্র হকার্স ইউনিয়ন। সংগঠনটির নেতৃবৃন্দ শুক্রবার বাদ জুমা ফলপট্টি রোডস্থ বরিশালটাইমস অনলাইন নিউজপোর্টালের অফিসে আসেন এবং রূপালী বাংলাদেশ পত্রিকার ব্যুরো প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে গত ২৬ নভেম্বর রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় বিশেষ আয়োজন করা হয়। সেখানে বরিশালের সাংবাদিকদের এক ধরনের মিলনমেলা হয়।
শুক্রবার হকার্স ইউনিয়নের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. নেছার জোমাদ্দার, সহ-সভাপতি আবুল কালাম কালু, সাধারণ মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি মাইনুল ইসলাম মনির, সাবেক সাধারণ সম্পাদক মাসুম সিকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ন ফরিদ, কোষাধ্যক্ষ মো. শাহিন হাওলাদার এবং কার্যনির্বাহী সদস্য মো. জসিম হাওলাদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT