ছারছীনা দরবার শরীফের মাহফিল শুরু ছারছীনা দরবার শরীফের মাহফিল শুরু - ajkerparibartan.com
ছারছীনা দরবার শরীফের মাহফিল শুরু

3:38 pm , November 28, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৫তম তিন দিনব্যাপী মাহফিল গতকাল বাদ মাগরিব ছারছীনা পীর আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) এর জিকিরের তা’লীম পরিচালনা ও গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে শুরু হয়। তিনদিনব্যাপী মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব পীর কেবলা গুরুত্বপূর্ণ তা’লীম প্রদান করবেন। এছাড়াও ছেলছেলার দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ছারছীনা আলিয়া ও দ্বীনিয়া মাদ্রসার আসাতিজায়ে কেরাম বিষয়ভিত্তিক আলোচনা করবেন।
আগামী ১ ডিসেম্বর সোমবার বাদ জোহর তিন দিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT