3:38 pm , November 28, 2025
খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের উদ্যেগে নির্বাচনী প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর গীর্জা মহাল্লা এ.কে স্কুল অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর আমির বরিশাল -০৩ (বাবুগঞ্জ -মূলাদী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জনগন দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য নির্বাচনের অপেক্ষায় আছে। তারা জামায়াত কে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
আগামীতে দেশের জনগন জামায়াতের আমির ডা: শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-এখন থেকেই নির্বাচনী প্রচারনা শুরু করেন, প্রত্যেক ভোটারের কাছে যান, খোঁজ খবর নেন। প্রার্থীর হয়ে কাজ করবেন আপনারা।
তিনি ২ ডিসেম্বর বরিশাল বিভাগীয় ৮ দলীয় সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন।
উলেখ্য আগামী ২ ডিসেম্বর বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে ৮ দলীয় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান সহ সমমনা সকল দলের প্রধানরা উপস্থিত থাকবেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, সেক্রেটারী মাওলানা মতিউর রহমান,সহকারী সেক্রেটারী মাস্টার মিজানুর ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাফর ইকবাল, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, নায়েবে আমির অধ্যাপক গোলাম গোফরান ও কোতয়ালী দক্ষিণ থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ।
